amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় গোল চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কুমিল্লা সদর দক্ষিণ এর সহযোগিতায় অগ্নিনির্বাপক মহড়াটি অনুষ্ঠিত হয়।

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কুমিল্লা সদর দক্ষিণের স্টেশন অফিসার মীর মোঃ মারুফ।

মুলত অগ্নি নির্বাপন, ক্ষয়ক্ষতি এড়াতে ও উদ্ধারের বিষয়ে সচেতনতা বাড়াতে এ মহড়ার আয়োজন করা হয়। বিভিন্ন কারণে যেমন- বিদ্যুৎ থেকে, গ্যাস লাইন থেকে, মানুষের অসাবধানতার জন্য ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি জায়গায় হটাৎ আগুন ধরে যায়। আগুন ধরলে আতংকিত না হয়ে কৌশল অবলম্বন করলে ক্ষতি এড়ানো সম্ভব। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই মহড়ার মাধ্যমে আগুন লাগলে তা নেভানোর বিভিন্ন কৌশল ও করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হয় এবং সেই সাথে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার শেখানো হয়।

ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মীর মোঃ মারুফ বলেন, বিশ্ববিদ্যালয় এরিয়া এবং তদসংলগ্ন এলাকায় কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটলে এবং এর অবস্থা বেগতিক দেখলে সাথে সাথে ফায়ার সার্ভিস স্টেশনের হটলাইন ১৬১৬৩ বা ফোন নাম্বার ০১৫৫৬৪১০৫১০ বা ০১৮১৮০৯৭০০৯ এ কল করুন এবং উদ্ধার কাজে সহযোগিতা করুন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।