amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা

মিন্টু ইসলাম
আগস্ট ১৬, ২০২৩ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বরে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ায় স্থাপিত  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে সম্মানিত পুলিশ সুপার, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুনাক বগুড়া’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুনাক বগুড়া’র সহঃ সভানেত্রী সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।