amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবস উপলক্ষে মৎস্যজীবী লীগের সভাপতির খাবার বিতরণ

মোহাম্মদ শাহ্ জালাল
আগস্ট ১৬, ২০২৩ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনমজুর, অসহায়, দুস্থ মানুষের নগরকান্দা সালথার বিভিন্ন ইউনিয়নে রান্না করা খাবার বিতরণ করেছে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগ।

মঙ্গলবার ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান এর উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এসময় ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আবদুস সোবহান বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয় বঙ্গবন্ধু জড়িয়ে আছেন।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট একটি কালো অধ্যায়। শোকাবহ ও বেদনাদায়ক দিন৷ শত্রুরা বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্যই শেখ হাসিনা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।