amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

আব্দুল মোতালেব জুয়েল
আগস্ট ১৬, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

গত (১৬ আগস্ট) বুধবার বাদে মাগরিব হতে শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১৭২নং চকবাজার শাখার উদ্যোগে চকবাজার সিস্টেম ইম্পেরিয়াল কমপ্লেক্সে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

১৭২নং চকবাজার শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী ও মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নাজিরহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম,আলহাজ্ব মুহাম্মদ শ‌ওকত ইমরান,আলহাজ্ব মুহাম্মদ সেলিম,আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান,আলহাজ্ব মুহাম্মদ হাসান প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, তরিক্বত চর্চায় মানুষের সহজাত পশুপ্রবৃত্তিকে সংযত এবং বিবেককে জাগ্রত করে সুপ্রবৃত্তির বিকাশ ঘটে। যুব সমাজকে সকল পাপাচার, অপরাধ ও ব্যভিচার থেকে মুক্ত করে সৎ ও গঠনমূলক কাজে নিয়োজিত করে।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।