amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাকলিয়ায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

(১৮ আগস্ট) শুক্রবার বাদে মাগরিব হতে শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১১৯নং বড়কবরস্থান শাখার উদ্যোগে বাকলিয়া বড়কবরস্থান মসজিদুল কুবায় এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মোহাম্মদ ইউনুস কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ কারিমুল মাওলা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মসজিদ-এ- কুবা এর খতীব মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক,আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ,আলহাজ্ব মুহাম্মদ শ‌ওকত ইমরান,আলহাজ্ব মুহাম্মদ সেলিম,আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান,আলহাজ্ব মুহাম্মদ হাসান প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, মিথ্যার সাথে আপোষ করে নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় ঈমানি চেতনায় এগিয়ে যেতে হবে-কারবালার মহান এই শিক্ষার বাস্তবায়নে ইসলামের মূল্যবোধ ও আদর্শগুলো সমুন্নত থাকবে।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।