amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবিতে ছাত্রলীগের শোকসভা অনুষ্ঠিত

নাজমুল ইসলাম, পাবিপ্রবি:
আগস্ট ২২, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহিদ স্মরণে শোকসভা করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্যালারি-২ তে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.নুরুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজ খাতুন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ড. মো. কামাল হোসেন,ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।