amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী নৈরাজ্যকারী দল বিএনপি ও জামায়াত:জবিশিস

জবি প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

গত ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত আয়োজিত জনসমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে ব্যাপক সন্ত্রাস ও নজিরবিহীন নৈরাজ্যের ঘটনা ঘটেছে। এই দিনে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে পিটিয়ে হত্যা করা ছাড়াও অসংখ্য হতাহত হয়েছে এবং জানমালের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সেই সাথে শৃঙ্খলা ও জনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানায়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমানের স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই দাবি জানানো হয়।

প্রতিবাদ লিপিতে আরো বলা হয় অবরোধের নামে গত ৩১ অক্টোবর থেকে দেশব্যাপী সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করাসহ সাধরণ জনগণের সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। এইসব ন্যাক্কারজনক ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।