amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত সায়মা ওয়াজেদ : রবি উপাচার্যের অভিনন্দন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি::
নভেম্বর ২, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সায়েম ওয়াজেদ। তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজম।

অভিনন্দন বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান,
বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তাঁর কন্যা সায়মা ওয়াজেদ প্রত্যেকেই শিশুদের কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে অটিস্টিক শিশুদের জন্য সায়মা ওয়াজেদ যেভাবে নিজেকে নিয়োজিত করেছেন তা অনন্য। তাঁর বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত। এতদসঙ্গে তিনি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

গতকাল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বস্বাস্থ্য সংস্থার ৭৬ তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর দৌহিত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা বিষয়ে কাজ করছেন। তাঁর দীর্ঘদিনের কাজের স্বীকৃতি স্বরূপ এ অর্জন বাংলাদেশকে গর্বিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।