amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আবারো বিএনপির ৪৮ ঘন্টা অবরোধের ঘোষণা!

মুক্তকণ্ঠ ডেস্ক:
নভেম্বর ৯, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

সরকারের পতনের একদফা ও খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে চতুর্থ দফায় আরও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার ও শনিবার (১০-১১ নভেম্বর) ২দিন বিরতি দিয়ে রোববার ও সোমবার (১২-১৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

রিজভী জানান, আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে আজ বৃহস্পতিবার। এর আগে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল এবং ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো।পরে দ্বিতীয় দফা রবিবার (৫ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ দেয়া হয়। এরপর একদিন বিরতি রেখে বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দেয় দলটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।