amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে অসহায় কৃষকদের লাউ ক্ষেত ধ্বংস করলো দুর্বৃত্তরা

Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে লাউ ক্ষেতে ধ্বংসযজ্ঞ চালিয়ে অসহায় কৃষকদের স্বাবলম্বী হওয়ার একমাত্র পথ বন্ধ করে দিয়েছে দুষ্কৃতকারীরা, ভেঙ্গে দিয়েছে কৃষকদের বেচে থাকার স্বপ্ন। ঋণের বোঝা মাথায় নিয়ে নির্বাক হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

ঘটনাটি শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নেহালপুর এলাকায় ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মতিন সাহেব পাড়ার মোহাম্মদ মহিউদ্দিন এর ৪০ শতক, মোহাম্মদ ইকবালের ২০ শতক, মোহাম্মদ শাহেদের ২০ শতক, আলী হোসেন বাদশাহের ২০ শতক, মোজাহেদের ১০ শতক, শাহাজাহানের ৪ শতক পরিমাণ ক্ষেত নষ্ট করা হয়েছে। প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো লোকসান হয়েছে বলে দাবি তাদের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক মহিউদ্দিন প্রতিবেদককে বলেন আমরা যারা চাষাবাদ করি সবাই আর্থিকভাবে খুবই দুর্বল, তাই আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যাংক থেকে ঋণ ও লোকজন থেকে ধারদেনা করে চাষাবাদ করি। রাতের আঁধারে কে বা কারা আমাদের হাজার হাজার লাউগাছ কেটে তচনচ করে দিয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার কোন ক্ষমতা আমাদের নাই। এই অবস্থায় আমি কিভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করবো জানিনা। কিস্তির টাকা দিতে না পারলে তারা ঝামেলা করে। আগামী সোমবার প্রথম বারের মতো লাউ বাজারে নেওয়ার চিন্তা করেছিলাম। আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই তারপরেও কেন এতবড় ক্ষতি করলো জানিনা। যারা এরকম জঘন্য কাজ করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদার বলেন, খবর পেয়ে সকালে আমি মাঠ কর্মী পাঠিয়েছি দেখার জন্য। আর এখন আমি ঘটনাস্থলেই আছি, যারা নিষ্পাপ নির্দোষ লাউগাছ গুলো কেটে দিয়েছে তারা অনেক বড় অন্যায় করেছে, তদন্ত করে তাদের বিচার হওয়া উচিৎ। বিষয়টি উপজেলা ও থানা প্রশাসন দেখবে। আমরা আমাদের দিক থেকে পরামর্শ ও চারা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করব, আমরা কৃষকদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।