amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে এসএমসি আদর্শ সংঘের উদ্যোগে মরদেহ দাপন-কাপন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Muhammad Jipon
নভেম্বর ১৮, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এস এম সি আদর্শ সংঘের উদ্যোগে ছবির মোহাম্মদ চৌধুরী বাড়িতে “মরদেহ দাফন ও কাফন প্রশিক্ষণ কর্মশালা” গত ১৭ নভেম্বর  অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ ও আন্তরিকতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় একশত বিশ জন পুরুষ ও মহিলা আলাদা ভাবে অংশ গ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার এর সহযোগীতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকগন প্রশিক্ষণ প্রদান করেন। পুরুষ ও মহিলাদের আলাদা অংশ গ্রহনে দুই পর্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এস এম সি ক্লাবের সভাপতি মঈনুদ্দিন মাহমুদ চৌধুরী শাকিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বশীল ছাড়া ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- নেছার আহমদ চৌধুরী, শামশুল আলম চৌধুরী, নাজিম উদ্দীন চৌধুরী, অধ্যাপক শহীদুল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী স্বপন, ফখরুল ইসলাম চৌধুরী, মাওলানা সাইফুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল হক, নঈম উদ্দীন চৌধুরী, শোয়াইব চৌধুরী, রানা চৌধুরী, জাহেদ উল্লাহ চৌধুরী, আশরাফুল আলম চৌধুরী জাসেদ, সাইফ উদ্দীন চৌধুরী, আফাজ উদ্দীন চৌধুরী বাবু, মোরশেদ উল্লাহ চৌধুরী, আনিসুল ইসলাম, জাবেদ হোসেন চৌধুরী, দায়েম উল্লাহ চৌধুরী রাহাত, আজিজ উদ্দীন চৌধুরী সাইমন, আরমান উদ্দীন চৌধুরী, জাহেদ হোসেন চৌধুরী, জিহাব উদ্দীন চৌধুরী, মুনীরুল হক চৌধুরী ইমাদ, তানসীব উদ্দীন চৌধুরী প্রমুখ। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।