amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আলিম পরীক্ষায় শতভাগ পাস কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসায়

ডেস্ক নিউজ
নভেম্বর ২৮, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। গতকাল প্রকাশিত ফলে দেখা গেছে, ঐতিহ্যবাহী এ মাদ্রাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা অতীতের ধারাবাহিকতা অব্যাহত রেখে শতভাগ পাশ করেছে।

মাদ্রাসার এ ফলাফলে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত। এ সাফল্যের জন্য মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষার মান ও লেখাপড়ার সুন্দর পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মহোদয়ের সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শিক্ষকমণ্ডলীর নিয়মিত পাঠদান ও নিবিড় পরিচর্যা এবং সুদক্ষ পরিচালনা পর্ষদের তত্ত্বাবধান মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন অভিভাবক ও অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।