amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন-সুন্নাহর পরিপূর্ণ অনুসরণের প্রচেষ্টা থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মাদ্রাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কোরআন-সুন্নাহর পরিপূর্ণ অনুসরণের শিক্ষা দিতে হবে। যা শিক্ষার্থীদেরকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে মানবীয় গুণাবলীকে বিকশিত করার মাধ্যমে দেশ ও জাতির দক্ষ মানব সম্পদে পরিণত করবে। কোরআন ও সুন্নাহর বিধান যথাযথভাবে শিক্ষা প্রদানের জন্য কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ২০০৯ সালে ফটিকছড়ির দাঁতমারার প্রত্যন্ত অঞ্চলে এই মাদরাসা প্রতিষ্ঠা করেন।

গত (১ ডিসেম্বর) শুক্রবার বেলা ০৩ টা হতে ফটিকছড়ি দাঁতমারায় আল-ফজল মুনিরী গাউছুল আজম তাহফিজুল কোরআন মাদরাসার সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত সালানা জলসায় বক্তারা এসব কথা বলেন।

মাদরাসা পরিচালনা পর্ষদ সভাপতি ও নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুর খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা কাজী গোলামুর রহমান, গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক অলি আহাদ চৌধুরী,মোহাম্মদ শামসুদ্দীন হাসান, আলহাজ্ব মাওলানা শফিউল ইসলাম সাহেব, মাওলানা আলীম উদ্দিন সাহেব , মাওলানা মুছা রহমানী, আলহাজ্ব তাজুল ইসলাম সওদাগর,প্রমূখ।

সালানা জলসায় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দিন, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

মিলাদ ও কিয়াম শেষে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।