amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চীনে মহান বিজয় দিবস উদযাপন

চীন প্রতিনিধি:
ডিসেম্বর ১৮, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দিনব্যাপী নানা কর্মসূচিতে দিনটিকে উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের চীন শাখার নেতাকর্মীরা।

এ উপলক্ষে চীনের গুয়াংজুতে আলোচনা সভা, শহীদ, যুদ্ধাহত এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও কোরআন তিলাওয়াত, র‍্যাফেল ড্র, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের চীন শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদের সঞ্চলনায় আলোচনা সভায় ভার্চুয়ালী সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনি বেপারী।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ শামীম শেখ, মোটিভেশনাল স্পিকার সোলায়মান সুখন, শাহাবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, সৈকত বিশ্বাস ঋষি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে চীনে বসবাসরত ব্যবসায়ী, কর্মজীবী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।