বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ৯৫ তম মহান খোশরোজ শরীফ মহান ১০ পৌষ উপলক্ষে আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া খতমে কোরআন শরীফ,খতম গাউছিয়া শরীফ,অসহয় গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর পালন করা হয়।
২৫ ডিসেম্বর সোমবার ফটিকছড়ি নাজিরহাট গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে আয়োজীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নাজিরহাট পৌরসভা মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী।
আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার সভাপতি বটন কুমার দের সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহ.)’র ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের।
আলোচক ছিলেন,উম্মুল আশেক্বীন মা মনওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ মওলানা আবুল কালাম।
মাষ্টার মোহাম্মদ আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,নাজিরহাট আদর্শ ব্যবসায়ীর সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী,কাউন্সিলর মোস্তাফা কামাল,কাউন্সিলর মোহাম্মদ ওসমান গণি,সমন্বয়কারক মোহাম্মদ আলম, আনিস উদ্দিন সোহেল,মোহাম্মদ আইয়ুব।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,মওলানা মোহাস্মদ ইউনুচ,মোহাম্মদ আলি নেওয়াজ,পাঁচ কড়ি নাথ,মোহাম্মদ হারুন,মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ নুরুল আবছার,মোহাম্মদ নাজিম উদ্দিন,আলি আকবর,মোহাম্মদ মানিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন,আল্লাহর অলিগণের শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণ করা। সে ধারাবাহিকতায় মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.) মানব কল্যাণের দৃষ্টান্ত রাখছেন। তাঁর নির্দেশনায় আশেক ভক্তবৃন্দও এ কাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

