amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি’র সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্য সাক্ষাৎ

Muhammad Jipon
ডিসেম্বর ২৬, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা।
সম্প্রতি কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুর্ষ্ঠিত লাইন্স ইন্টারন্যাশনালের ৫১তম ইসামি ফোরামের ব্যাংকুইড সেশন শেষে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও ৫১তম ইসামি ফোরাম- ২০২৩ অর্গানাইজেশন কমিটি চেয়ারম্যান, লাইন্স ইন্টারন্যাশনালের ১ম ইন্টারন্যাশনাল পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমদ, একুশে পদকপ্রাপ্ত সাবেক লাইন্স ইন্টারন্যাশনাল-৩১৫ বি এর গভর্ণর লায়ন এমএ মালেক, সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই), লায়ন জানে আলম, লায়ন জাবেদ আবছার চৌধুরী, লায়ন ডা. আইভি আবছার চৌধুরী, লায়ন গাজী আবু জাফর, লায়ন সাইফুল, সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান দাশ, সংগঠক বিপ্লব চৌধুরী কাঞ্চন, তরুণ কুমার আচার্য কৃষ্ণ প্রমূখ। সৌজন্যে সাক্ষতে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের প্রকাশিত প্রসফেক্টর, জীবনী শরীফ, বেলায়তে মোতলেকা, মাইজভাণ্ডার শরীফ পরিচিতি, তৌহিদে আদিয়্যান, হযরত কেবলা কাবার জীবনী শরীফ এবং লেখক লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই) এর প্রকাশিত বিভিন্ন গ্রন্থ মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি’র হাতে প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।