আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে চট্টগ্রামে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদলের সমন্বিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল এর নির্দেশে এ মিছিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন প্রমুখ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অক্সিজেন মোড় প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতৃত্ববৃন্দ বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন সম্পুর্ণ দেশ বিরোধী, এই নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এই নির্বাচনে সাধারণ জনগনকে ভোট কেন্দ্র না যাওয়ার জন্য এবং ভোট বর্জন করা আহবান জানান।

