amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৬ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

ডেস্ক নিউজ
জানুয়ারি ৬, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মরিয়ম বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ফতেপুর ইউনিয়নস্থ ইসলামিয়াহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী উপজেলার উত্তর মাদার্শা রহমতঘোনা মুলক শাহার বাড়ির মোঃ মিয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী। সরেজমিন প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, নিহত নারী ঘটনাস্থলে সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিমে পার হচ্ছিলেন। হঠাৎ নাজিরহাটমুখি একটি চলন্ত ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসা নিহতের ভাইয়ের ছেলে নাজিমউদ্দিন যায়যায়দিনকে বলেন, দোকানে বসা ছিলাম শুনেই হতভম্ব হয়ে ঘটনাস্থলে আসলাম।

হাটহাজারী মডেল থানার এস আই সজিব বলেন, হাইওয়ে থানাকে ফোন করেছি উনারা আসলে ব্যবস্থা নেবে। এদিকে ঘটনার পর পর ঘাতক ট্রাক (চট্টমেট্রো ট ১১- ০৬৯৪)কে স্থানীয়রা ধাওয়া করলে চবি ১ নং গেইট জিরো পয়েন্টে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।