গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১১৮ তম মাইজভাণ্ডার ওরশ শরীফ মহান ১০ মাঘ মোতাবেক ২৪ জানুআরি বুধবার গাউসুলআজম মাইজভাণ্ডারী’র একক উত্তরাধিকারী পৌত্র অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক ১৯৫৬ ইংরেজি সনে মনোনীত আমিরুল মোন্তাজেমীনে দরবার ও ১৯৬৯ ইংরেজি সনে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর মনোনীত সভাপতি শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী’র স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম যথাক্রমে শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজভাণ্ডারী’র আয়োজনে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
২৭ জানুআরি শনিবার চাহারম শরীফে দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউছিয়া মাইজভাণ্ডারীয়া, জিকির আজকার শেষে বাদ মাগরিব গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা শরীফে মিলাদে নববী, তাওয়াল্লোদে গাউছিয়া ও মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা, বিশেষতঃ ফিলিস্তিনের জমিনে নির্বিচারে মুসলিম হত্যা বন্ধ ও তাদের জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা নিবেদন করা হয়।
ওরশ শরীফ শেষে চারহম শরীফ পর্যন্ত এই মহান খেদমতাদি সফলভাবে সম্পন্ন করার জন্য
ওরশ শরীফ ব্যবস্থাপনার কমিটির সভাপতি শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর খাদেমানসহ খেদমতে সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া কামনা করেন।

