উত্তর চট্টগ্রামের সুপরিচিত চ্যানেল,অনলাইন প্ল্যাটফর্ম Cskytv’র উদ্যোগে রমযানে হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।উপজেলার ২৫টি প্রতিষ্ঠানের প্রায় ১০০জন শিক্ষার্থীদের চমৎকার ও মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে এই প্রতিযোগীতামূলক অনুষ্ঠান সম্পূর্ণ হয়।ফলাফলে ১০০জন শিক্ষার্থীর পর্যায় (ক-বিভাগ) থেকে ১৩জন ও মাধ্যমিক পর্যায়ের (খ-বিভাগ) থেকে ১১জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
অনুষ্ঠানে Cskytv’র স্বত্বাধিকারীর মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন হাটহাজারী উপজেলা নিবার্হী অফিসার ইউএনও এবিএম মশিজ্জামান,প্রধান আলোচক-উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম,বিশেষ অতিথি- পিআইও নিয়াজ মোর্শেদ, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ গিয়াস উদ্দিন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সাংবাদিক সুমন পল্লব, উজ্জ্বল নাথ, আবুল মনছুর, আরফাতুল ইসলাম, ওসমান গনি, এইচ এম এরশাদসহ প্রমূখ।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দায়িত্ব পালন করেন সাংবাদিক গিয়াস উদ্দিন, ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, নূর গোলছাপা মডেল মাদ্রাসার পরিচালক এইচ এম জমিরউদ্দিন।
গত শনিবার (২৩ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা৩০মিনিট পর্যন্ত হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এই প্রতিযোগিতার অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।

