amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী আওয়ামীলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে হাটহাজারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মহিউদ্দিন
অক্টোবর ২৫, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

গণহত্যাকারী খুনী শেখ হাসিনার বিচার ও দেশব্যাপী আওয়ামীলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীরা। ২৫ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩ টায় হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডি ইউনিয়নের বড়দিঘি পাড় এলাকা থেকে শুরু করে চৌধুরীহাট হয়ে ফতেয়াবাদ এসে এই বিক্ষোভ মিছিল শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো শাহ নেওয়াজ জাহান মুন্নার সঞ্চালয় সভাপতিত্ব করেন, হাটহাজারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি কেএম মিনহাজ মাসুম বাবু।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাটহাজারি উপজেলা শাখার সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম রাশেদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এম ইলিয়াস আলী।

এতে আরো উপস্থিত ছিলেন, সৈয়দ সরোয়ার, সেলিম উদ্দিন তালুকদার, মো শাহজাহান খান, মো হাশেম, মো মামুন, মো রফিক নিজাম উদ্দিন তুহিন, জুবাইদুল আলম জুয়েল, মো সাহেদ হোসেন, ইঞ্জিনিয়ার হাসিবুল করিম রাফি, ইয়ামান মজুমদার, মো মেহেরাজ হোসেন, মো.জিসান, মো. নেজাম, মো. ওয়াসিম, মজিদ সহ উপস্থিত ছিলেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।