ময়মনসিংহের ভালুকায় বাসস্ট্যান্ড টু মল্লিকবাড়ি রাস্তার যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভা কতৃক অভিযান পরিচালনা করা হয়েছে ।
শনিবার সকালে রাস্তার দুইপাশের ফুটপাত দখলমুক্ত রাখার জন্য ও জন দুর্ভোগ কমানো এবং হাসপাতাল ও বাজারের সংযোগস্থল স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান ও সহকারী কমিশনার (ভুমি) ফারহান লাবীব জিসান। এসময় প্রশাসনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
যানযট নিরসনের লক্ষ্যে পোশাক ব্যবসায়ীদের দোকান সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে একই জায়গায় ফল ব্যবসায়ীরা দোকান নিয়ে বসতে শুরু করেছেন।এ নিয়ে কাপড় ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
একাধিক ব্যবসায়ীরা জানান, কাপড়ের দোকান উচ্ছেদ করে ফলের দোকান বসানো হয়েছে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে এসব নিয়ে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান জানান,মূলত যানযট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে ।আর কাপড় ব্যবসায়ীদের অন্য জায়গায় বসার বিষয়ে ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান,ফল ব্যবসায়ীরা পুনরায় যেন ফুটপাত দখল করতে না পারে সেজন্যই এ অভিযান অব্যাহত থাকবে।

