amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বিএনপির মোর্শেদ ও বাউন্ডারি শহিদ গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ক্রাইম রিপোর্টার
ডিসেম্বর ১৪, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ময়নসিংহের ভালুকার জামিরদিয়ার রাইদা কালেকশন পোষাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলমের নিয়ন্ত্রিত গ্রুপ ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাউন্ডারি শহিদের নিয়ন্ত্রিত২ গ্রুপের সংঘর্ষে অন্তত পক্ষে ১৫জন আহত হয়েছে।

এ ঘটনায় ১৩টি মোটরসাইকেল ও ১ টি চায়ের দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে ১৫ জনকে আটক ও ১৫টি মোটর সাইকেল এবং ১ টি প্রাইভেটকার জব্দ করেছে সেনাবাহিনী।

পুলিশ জানায় শনিবার দুপুরে ভালুকার জামিরদিয়ার রাইদা পোষাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলমের সমর্থকদের সাথে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাউন্ডারী শহীদ এর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়।

পরো বিকেলে এরই জের ধরে দু-পক্ষের মধ্যে ওই কারখানার সামনে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঐ সময় উভয় পক্ষের ১৩টি মোটর সাইকেল ও ১ টি চায়ের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ারসার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্ঠা চালাচ্ছে, এখনো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় সাইফুল ইসলামের ভাই আবু সাইদ বাদী হয়ে বাউন্ডারি শহিদকে ১ নম্বর আসামী উল্লেখ করে আরো ১৭ জনের নামে ও ২৫০ জনকে অজ্ঞাত আসামী রেখে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।