amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৪ বছর পর নিজ গ্রামে ফিরে শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেছেন নির্যাতিত বিএনপি নেতা ও ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হায়দার বিপ্লব। গতকাল ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনি বিএনপি, যুব দল ও ছাত্র দলের বিশাল গাড়ি বহর নিয়ে এই জিয়ারত করেন।

বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত নাসির উদ্দিন হায়দার বিপ্লব এক সময় ফটিকছড়িতে জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। আওয়ামী লীগের দমন-পীড়নের শিকার হয়ে তাকে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়। ফ্যাসিস্ট সরকারের দমননীতি, মামলা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিরাপত্তাহীন বিপ্লব দেশান্তরী হন। হাসিনা সরকারের বিদায়ের পর তিনি ১৪ বছর পর নিজ এলাকায় ফিরে আসেন।

কবর জিয়ারতের সময় বিপ্লবের গাড়ি বহরে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা নুরুল ইসলাম রিপন হাটহাজারী যুবদলের নেতা শাহেদ মীর্জা, বাবুল, কামাল শিকদার, জাহাঙ্গীর, মানিক, সিরাজ, শাহ মাসুম, মামুনুর রশিদ, রনি চৌধুরী, ফারুক, পেয়ার, মামুন, ইমরান, কাউসার, ইউসুফ ও লিটনসহ অনেকে।

জিয়ারত শেষে নাসির উদ্দিন হায়দার বিপ্লব প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার অসমাপ্ত রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।