amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভাষা দিবস অনুষ্ঠানের জন্য তৈরি প্ল্যাকার্ডে ভাষা প্রয়োগের বিপর্যয়

আবু বক্কর সিদ্দিক তারেক
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবারের মতো  অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে প্রস্তুতি। এবারও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার  প্রাঙ্গণে  সাজানো হচ্ছে।  তবে শহীদ মিনারে রাখা প্ল্যাকার্ডগুলোতে  দেখা যায় একাধিক বাংলা বানানের ভুল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিন  শহীদ মিনারের পাশে লাগানো এসব প্ল্যাকার্ডে ‘ বানান ভুলগুলো  দেখা যায়।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্ল্যাকার্ডের তত্ত্বাবধানে ছিলেন প্রকৌশল দপ্তরের প্রকৌশলী মাহফুজুর রহমান  এর,  বিষয়ে তিনি বলেন, কাজটি দেরিতে দেওয়া হয়েছিল। তাই তাড়াহুড়ো করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। আমরা আর্টম্যান দিয়ে এগুলো সংশোধন করছি।’

প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ  বলেন, ‘এসব কাজ ইঞ্জিনিয়ারিং অফিস করেছে। শহীদ মিনারে লাগানোর আগে আমাদের দেখানো হয়নি, যা তাদের উচিত ছিল। ত্রুটিযুক্ত প্ল্যাকার্ডগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।’

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাদের মন্তব্যে   জনান যে, মাতৃভাষায় জন্য  আত্মত্যাগ করা হয়েছে সেই মাতৃভাষা  ভাষা ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এ ধরনের বানান ভুল অমার্জনীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।