amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মাইজভান্ডারি ত্বরিকার প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি ও বিশ্ব অলি শাহেন শাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) এর উত্তরাধিকারী রাহবারে আলম মওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম:) এর এই অমৃত বাণীকে হৃদয়ে ধারন করে নিরলস কাজ করে যাচ্ছে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্য গিরি আশ্রম শাখা। 

 
তারই ধারাবাহিকতায় গত রোববার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্য গিরি আশ্রম শাখার উদ্যেগে গরীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ নুর আহমদ।
মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্য গিরি আশ্রম শাখার সভাপতি টিটু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি নাজমুল তারেক। আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ির দৈনিক আজাদীর প্রতিনিধি মো. জিপন উদ্দিন। বক্তব্য রাখেন আশ্রম অধ্যক্ষ ডা. লায়ন বরুণ কুমার আচায্য, আশ্রমের কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি বিপ্লব চৌধুরী (কাঞ্চন),  উপদেষ্টা তরুণ কুমার আচায্য, সমীর কান্তি দাশ।

ধীমান দাশের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- কৃষ্ণ বৈদ, সুপ্লব দত্ত, শিপ্রা বসু মল্লিক, মৃদুল দে, অচ্চনা রানী আচার্য্য, রুপনা আচার্য্য,  লুনা বিশ্বাস, মানিক বড়ুয়া, রুবেল শীল, ঝুমুর সর্দার, নোবেল পাল প্রমুখ।

অনুষ্ঠানে গরীব মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং প্রধান অতিথি নুর আহমদ ফটিকছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্য গিরি আশ্রমের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।