চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা গ্রাম আদালত বিষয়ক দ্বি মাসিক সমন্বয় সভা ২০শে মে (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারি ফখরুল ইসলাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম মহোদয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন- আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ স্থানীয় ভাবে সমাধানের সুযোগ রয়েছে গ্রাম আদালতে। গ্রাম আদালত বিরোধ নিস্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা,৷ সদস্য সহ সবাইকে কাজ করতে হবে। তিনি আরো বলেন- গ্রাম আদালতের মাধ্যমে ছোট খাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিস্পত্তি করা হয়। এর ফলে স্থানীয় সমস্যা সমাধানে থানায় ও জেলা কোটে গিয়ে অর্থ, সময় নষ্ট করার পাশাপাশি নানা ভোগান্তির শিকার হন তারা। বিশেষ করে নারীরা তাদের সমস্যা সমাধানে বাড়ির কাছেই পেয়েছে গ্রাম আদালত । নারীরা এ সেবা বিষয়ে না জানার কারণে তারা ও সেবা নিতে কম আসছেন গ্রাম আদালতে। সরকারী এ সেবা বিষয়ক ব্যাপক প্রচারণার উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

