amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অনুষ্ঠিত হলো ইবনে খালদুন এর চিন্তা ও জীবন শীর্ষক আলোচনা সভা ও পাঠচক্র

সংবাদ বিজ্ঞপ্তি
জুন ৯, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

সেন্টার ফর সোস্যাল সায়েন্স স্টাডিজ এর উদ্যোগে আয়োজিত হলো ইবনে খালদুন এর চিন্তা ও জীবনী শীর্ষক আলোচনাসভা ও পাঠচক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমিরুল করিম অমি’র সঞ্চালনায়, শেখ সাজ্জাদ আহমেদ ফাহিম’র সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক। অদ্য সোমবার, ০৯/০৬/২০২৫  তারিখে ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আলোচনায় ইবনে খালদুন এর জীবন-দর্শন, চিন্তা ও বাংলাদেশের সমকালীন বাস্তবতায় খালদুনের প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করা হয়। প্রধান আলোচক ইমামুল হক বলেন, খালদুনের চিন্তা শুধুমাত্র তত্ত্বগত সন্নিবেশ নয়, এটি নতুন বাংলাদেশ সংস্কার প্রস্তাবের একটি পাটাতন হিসেবেও কাজ করতে পারে। বাংলাদেশের ইতিহাস পাঠ করার ক্ষেত্রে যে জটিলতা প্রায়ই দেখা যায়, তার সুন্দর সমাধান পাওয়া যেতে পারে খালদুনের ইতিহাস পর্যবেক্ষণ পন্থায়।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ একরামুল হক, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ইমরান ফরহাদ, দাউদুল করিম সিকদার, হাবিবুল কাউছার, আহমদ উল্লাহ রাফি, এস এম মুশফিক হাসান, মোহাম্মদ নাঈম চৌধুরী, এইচ এম ইমরান, মোহাম্মদ আরিফ,ফরহাদুল আলম সহ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।