amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাসনাবাদ আল ইখওয়ান সংঘের সভাপতি ইমাম উদ্দিন, সেক্রেটারী রবিউল হাসান

নিজস্ব প্রতিবেদক:
জুন ১২, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তর ফটিকছড়ির সর্ববৃহৎ সামাজিক সংগঠন, দীর্ঘ দুই যুগের ঐতিহ্যবাহী ক্লাব “হাসনাবাদ আল ইখওয়ান সংঘ” এর ২০২৫-২৬ সেশনে সুপ্রিম কাউন্সিলরদের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইমাম উদ্দিন আমিরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবিউল হাসান তানজিম।

একটি অরাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন হিসেবে হাসনাবাদ আল ইখওয়ান সংঘ ২০০৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার নানাবিধ সমাজ উন্নয়নমূলক কাজের অংশীদার।
হাসনাবাদের একঝাঁক মেধাবী,তরুণদের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে ক্লাবটি। বিগত সময়ে ক্রীড়া ও শিক্ষায় ব্যাপক ভূমিকা রাখে ক্লাবটি। ফটিকছড়ির সর্বাধিক শিক্ষিত লোকসংখ্যার গ্রাম হাসনাবাদে প্রায় দীর্ঘ দুই যুগ ধরে আলো ছড়াচ্ছে হাসনাবাদ আল ইখওয়ান সংঘ।
গত ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর এই প্রথম নতুন নেতৃত্ব পেলো ক্লাবটি। ক্লাবের সাবেক নেতৃবৃন্দের প্রত্যাশা
তরুণ নেতৃদ্বয়ের হাত ধরে ইখওয়ানের পুনর্জাগরণ ঘটবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।