amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২০ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি ফরাঙ্গীরখীল গৌতমমুণি বিহারে কঠিন চীবর দানোৎসব ও তোরণ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ২০, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফরাঙ্গীরখীল গৌতমমুণি বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব’ উদযাপিত হয়েছে। এর পাশাপাশি প্রখ্যাত বৌদ্ধ মনীষী প্রয়াত ড. এফ. দীপংকর মহাথেরোর স্মরণে নির্মিত একটি স্মৃতি তোরণেরও শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও পিণ্ডু দানসহ নানা ধর্মীয় দান ও স্বধর্ম শ্রবণে অংশ নেন নর-নারীরা।

মহতি দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি, সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরাঙ্গীরখীল গৌতমমুণি বিহারের অধ্যক্ষ ভিক্ষু বুদ্ধানন্দ। অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন কোটেরপাড় বৌদ্ধ ত্রিরাত্নঙ্কুর বিহারের অধ্যক্ষ, সদ্ধর্মবিহারী ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ভদন্ত শাসনবংশ মহাস্থবির এবং মুখ্য আলোচক হিসেবে ধর্মালোচনা করেন হরিণ অমৃতধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ স্থবির।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু সুশীল বড়ুয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন- বিগত ১৬ বছরে কল্যাণ ট্রাস্টে যে দুর্নীতি হয়েছে আমরা দায়িত্ব নেওয়ার পর সব বন্ধ করে দিয়েছি। গ্রামেগঞ্জে ঘুরে বিহার গুলো পরিদর্শন করে সমস্যা গুলোর ব্যাপারে অবগত হচ্ছি। আমরা সুদুর পরিকল্পনা নিয়েছি কিভাবে বৌদ্ধ বিহার এবং এ সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করা যায়। ইতিমধ্যে অনেক গুলো প্রকল্প একনেকে পাস হওয়ার অপেক্ষায় আছে। এসময় সংবর্ধিত অতিথি ছিলেন- ধর্মপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা বেগম,  ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি অন্জন কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা- শিক্ষক দুলাল কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের প্রধান উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সেফু বড়ুয়া অপূর্ব, সহ সাধারণ সম্পাদক শয়ন বড়ুয়া, অর্থ সম্পাদক রনবীর বড়ুয়া লিংকন, মুক্তিযুদ্ধা সম্পাদক বিপুল কান্তি বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রকৌ.তাপস বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক সুমিত বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক রুপক বড়ুয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক অসীম চাকমা সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-
বাবু বিন্দু বিকাশ বড়ুয়া, বাবুল বড়ুয়া, বাবু মিলন বড়ুয়া, সাধন বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবু জয়দত্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু রুবেল বড়ুয়া,যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সাগর বড়ুয়া রিমেল,বাবু প্রদীপ বড়ুয়া  , বাবু খোকন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু ইমন বড়ুয়া, বাবু উজ্জ্বল বড়ুয়া, বাবু বাচ্চু বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, সনক বড়ুয়া, বাবু সৌরভ বড়ুয়া, বাবু শাওন বড়ুয়া, বাবু প্রান্ত বড়ুয়া, বাবু শ্রীমান বড়ুয়া, বাবু রিমন বড়ুয়া, বাবু প্রনয় বড়ুয়া
উক্ত অনষ্ঠানটি বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক বাবু জৈষ্ঠ্য বড়ুয়া এবং সাংগঠনিক সম্পাদক বাবু আশিক বড়ুয়া যৌথ সঞ্চালনা করেন।

১ম পর্বের অনুষ্ঠানে প্রয়াত ড.এফ দীপঙ্কর মহাথেরো মহোদয় এবং গ্রামের কালগত জ্ঞাতীগণের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার সহ সংঘদান এবং  ২য় পর্বের অনুষ্ঠানে- ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সাধারণ সম্পাদক বাবু রিটন বড়ুয়া’র পরিবারের প্রয়াত নাটু বড়ুয়া,প্রবাসী বাবু জনি বড়ুয়া ঝন্টু, বাবু বিটন বড়ুয়া,বাবু রিটন বড়ুয়াʼর প্রয়াত পিতা-মাতার স্মরণে হিমাংশু বিমল-খুকি রানী ফাউন্ডেশনের অর্থায়নে পূজনীয় ড.এফ দীপঙ্কর মহাথেরোর  স্মৃতি তোরণ শুভ উদ্বোধন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।