amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওমানে বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া

ডেস্ক নিউজ:
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওমানে বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাতে মাস্কাট রাজধানী আল-কুয়ার এলাকার মাতারা ফুড প্লেস হোটেলে আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত সফরে ওমান আগমন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাসির শিকদারকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির ওমান শাখার সভাপতি আলী আকবর। সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির উপদেষ্টা মনির উদ্দিন হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমিটির সাংগঠনিক সম্পাদক আনিস চৌধুরী, রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আলম মিয়াজি, বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপি’র সম্মানিত সিনিয়র সদস্য মোহাম্মদ মহিন উদ্দিন ও হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি  মোহাম্মদ মঈন উদ্দীন শিবু।

এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ লোকমান, সহ সভাপতি মোহাম্মদ বদিউল আলম, প্রচার সম্পাদক আব্বাস রুবেল, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ রহিম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ কামাল উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা নাসির শিকদারের দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও বিএনপির প্রতি তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দল ও প্রবাসী নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান প্রবাসী নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।