amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হযরত শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর প্রধান ওরশ উদযাপিত

ডেস্ক নিউজ:
জানুয়ারি ২৫, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাইজভান্ডার আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা, হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ); প্রকাশ- হযরত কেবলার ১২০তম প্রধান ওরশ মোবারক শনিবার (২৪ জানুয়ারি) প্রধান দিবস যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি’র মাইজভান্ডার দরবার শরীফে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গাউছিয়া রহমান মঞ্জিলের প্রধান শাজ্জাদানশীনের সান্নিধ্য লাভে লাখো ভক্তের আগমণ পরিলক্ষিত হয়। বাদ মাগরিব গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষে প্রথম আখেরী মোনাজাত পরিচালনা করেন, হযরত গাউছুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ- বাবা ভান্ডারী কেবলার পুত্রধন, ত্ত্বরিকায়ে মাইজভান্ডারিয়ার প্রধানতম প্রচারক, হযরত শাহসুফি সৈয়দ শফিউল বশর আল-হাছানী ওয়াল হোছাইনী আল-মাইজভান্ডারীর রত্নধন, গাউছিয়া রহমান মঞ্জিলের প্রধান শাজ্জাদানশীন, হযরত শাহসুফি সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী; ওয়াল হোছাইনী, আল-মাইজভান্ডারী (মঃজিঃআঃ)। এ সময় উপস্থিত ছিলেন, নায়েবে শাদ্জাদানশীন সৈয়দ নূরুল বশর মাইজভান্ডারীসহ আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং লাখো লাখো ভক্তবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।