amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ আমলিয়াতে কোরআনী চিকিৎসক সোসাইটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ:
মার্চ ৬, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আমলিয়াতে কোরআনী চিকিৎসক সোসাইটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনসারাদেশে প্রকৃত রুকইয়াহ বা কোরআনী চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক, পেশাদার ও জনকল্যাণমুখী কাঠামোর আওতায় এনে মানবসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আমলিয়াতে কোরআনী চিকিৎসক সোসাইটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে হাকীম এমরান বিন জালালকে আহ্বায়ক এবং ডা. মো. আশরাফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন মুফতি ইব্রাহীম, মুফতি তারিকুল ইসলাম কুতুবপুরী, মুফতি জাকির আহমেদ হুমায়দী, মুফতি মামুনুর রশীদ ও মুফতি মো. আবু তাহের।

সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আবুল হোসাইন, মো. নুর আফচার, মো. রুহুল কুদ্দুছ, মাওলানা মুহাম্মদ ছলিম উল্লাহ আন-নুরানী, হাফেজ মাওলানা আব্দুল মাজীদ, মাওলানা হাফেজ ইকবাল, মাওলানা অলিউল্লাহ, মাওলানা ইমতিয়াছ, আজিজ বিন আকবর, হাবিব উল্লাহ, মাওলানা মোক্তার, হাফেজ শহিদুল্লাহ, মো. তৌহিদ ও মো. ইরান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, কোরআনী চিকিৎসা কার্যক্রমকে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনা, অপচিকিৎসা ও প্রতারণা প্রতিরোধ এবং মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে এই কমিটি কাজ করবে। পাশাপাশি রুকইয়াহ চর্চাকে প্রশিক্ষণভিত্তিক ও গবেষণানির্ভর করার উদ্যোগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।