amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ক্লাসে অনুপস্থিতির অভিযোগ

আবু নোমান
মে ১১, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজ–এর অধ্যক্ষ সাইফুর রহমান বাবুর বিরুদ্ধে নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি একটি ঘণ্টাও শ্রেণিকক্ষে উপস্থিত থাকেন না। অধিকাংশ সময় তাকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় শাখা কিংবা সহকারী শিক্ষা অফিসারের কার্যালয়ে অবস্থান করতে দেখা যায় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বশীলদের সঙ্গে কথা হলে তারা জানান, অফিসিয়ালি তার সঙ্গে কোনো কাজ না থাকলেও তিনি প্রায়ই সেখানে এসে বসে থাকেন।

এদিকে উপজেলা শিক্ষা অফিসার ডঃ সেলিম রেজা বলেন, “তাকে কোনো শিক্ষা অফিসারই শুধরাতে পারেননি। তার ভুল ধরিয়ে দিলেও তিনি কখনো তা স্বীকার করেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাইফুর রহমান বাবর ফোন রিসিভ করেননি।এদিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মুমিন জানান, “তাকে কোনো কাজেই উপজেলায় ডাকা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।