মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্টাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে হাটহাজারী উপজেলা বিএনপি র উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব ই থাকতনা, তিনি বিদ্রোহ করে মৃত্যু পরওয়ানা মাথায় নিয়ে We Revolt বলে স্বাধীনতার ঘোষণা না দিলে আজ আমরা এই স্বাধীন দেশটি পেতামনা। পরবর্তীতে দুর্ভিক্ষের পর আবারও দেশের হাল ধরে তলা বিহীন ঝুড়ি থেকে সুজলা, সুফলা শষ্য শেমলা বাংলাদেশ গড়ে তুলেন।
সেই মহান নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে লক্ষাধিক ভোটে নির্বাচিত এম পি ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর নির্দেশনায় শহীদ জিয়ার প্রথম মাজার জিয়ারত সহ, রক্তদান, গরিব দুখী দের মাঝে ত্রান বিতরণ, ফ্রী মেডিক্যাল ক্যাম্প সহ মাসব্যাপী কর্মসূচি র ঘোষণা দেন উপজেলা বিএনপি, যা উপজেলার প্রত্যাকটি ইউনিয়নে পালন করা হবে।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ডা: রফিক, ইলিয়াস চৌধুরী, আকবর আলী, তকিবুল হাসান চৌধুরী তকি, আইয়ুব খান, আবুল হাসেম চৌধুরী, নাসরিন, মোহাম্মদ ইসমাইল, লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, ফখরুল হাসান, নূরুল আলম মফিজ, সাইফুল ইসলাম, রহমতুল্লাহ মেম্বার, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মির্জা রাশেদ, নাসির উদ্দিন মেম্বার, শাহাদত চেয়ারম্যান, মাওলানা নাছির উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, আসিফ মিজান, জাহেদ চৌধুরী, শাহাদাত হোসেন, সহ অনেকেই।

