amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এবার অর্থ কেলেঙ্কারির, দুর্নীতিসহ নানান অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণের সম্পাদক জাহাঙ্গীর বহিষ্কার

জবি প্রতিনিধি:
আগস্ট ১, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে সংগঠনের সব সাংগঠনিক পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অর্থ কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগের বিষয়ে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১লা আগস্ট) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আবু বকর খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিস্বার্থে সাংগঠনিক পদ ব্যবহারের অভিযোগ তুলে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব বা ব্যাখ্যা জমা দেননি।

সংগঠনের উপদেষ্টা পরিষদের ভাষ্য, কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়া গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাঁকে সাধারণ সম্পাদকের পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে সংগঠনের কোনো কার্যক্রমে ভবিষ্যতে জাহাঙ্গীর আলমের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ৩০ জুলাই একই অভিযোগে জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে অভিযোগগুলোর বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল এবং সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি পরবর্তীতে কোনো বক্তব্য দিলে তা প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।