amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: মাদক ও ধূমপান বিরোধী মঞ্চের সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:
আগস্ট ৩০, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশে মাদকমুক্ত ও ধূমপানমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে মাদক ও ধূমপান বিরোধী মঞ্চ কেন্দ্রীয় পরিষদের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ আগস্ট ২০২৬, রবিবার বিকেল ৫:০০ টায় চট্টগ্রামের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদক ও ধূমপান বিরোধী মঞ্চ কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক জনাব মোঃ মুর্তজা এনামুল ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উদ্যোক্তা ও সদস্য সচিব জনাব আসাদুল্লা মোহাম্মদ রায়হান
উক্ত সাংগঠনিক সভায় কেন্দ্রীয় পরিষদের নীতি-নির্ধারক ও শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন— যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ কামরুল হায়দার, যুগ্ম আহ্বায়ক জনাব এন এম রহমত উল্লাহ, সদস্য জনাব ইফতেখার উদ্দিন লাভলু, জনাব মোঃ শাহাজাহান চৌধুরী, জনাব মাওলানা নুরুল আমিন, জনাব ডাঃ মোঃ নিজাম উদ্দিন, জনাব মোঃ রাশেদ সদস্য সুনব বডুয়া
এবং জনাব মঈন উদ্দিন।
সংগঠন সূত্রে জানা গেছে, সভায় মূলত তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা বা আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো: বর্তমান আহ্বায়ক কমিটিকে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে রূপান্তর করা। বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন। কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ও চট্টগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্যের সাথে দ্রুত সৌজন্য সাক্ষাৎ এবং সাংগঠনিক বিষয়ে মতবিনিময়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ মাদকের ভয়াবহতা ও ধূমপানের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। একই সাথে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি সুসংগঠিত ও কার্যকর কেন্দ্রীয় পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে এই মাদকবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।