জগন্নাথ ইউনিভার্সিটি ফ্রি টিউশন মিডিয়ার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এই সেবাটির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত হোম টিউটর প্রদান করা হবে। কোনো মিডিয়া ফি ছাড়াই ১ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এবং কুরআন প্রশিক্ষণের বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন ও ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদের পাঠদান করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্যও বিষয়ভিত্তিক দক্ষ টিউটর পাওয়ার সুযোগ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ফ্রি টিউশন মিডিয়াটির উদ্যোক্তা ও ইংরেজি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী থামাসুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

