amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দ্বীনি শিক্ষার প্রসারে কাগতিয়া মাদরাসা ঐতিহাসিক ভূমিকা পালন করছে

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

নিভৃত পল্লির বুকে গড়ে উঠা কাগতিয়া কামিল এম.এ মাদরাসা আধুনিক সব সুযোগ সুবিধা দিয়ে শিক্ষার্থীদের তৈরী করে যাচ্ছে । দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, সুবিশাল খেলার মাঠ, বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনার বিকাশের লক্ষ্যে কম্পিউটার ল্যাব, অমূল্য সব কিতাব দিয়ে গড়ে তোলা হয়েছে সুবৃহৎ গ্রন্থাগার যা এ মাদরাসাকে করেছে অনন্য।

শিক্ষার্থীদের ঈর্ষনীয় ফলাফল এ মাদরাসাকে করেছে সমৃদ্ধ । মূল ক্যাম্পাসের পাশাপাশি বায়োজিদস্থ গাউছুল আজম সিটিতে চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের অগ্রযাত্রায় গুণগত শিক্ষার প্রসারে মাইলফলক সৃষ্টি করেছে। প্রিয় রাসুল (দ.) বলেছেন, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জনের মিশনকে যে মহান মনিষী বিশ্ববাসীর কাছে উপহার হিসেবে তুলে দিয়েছেন তিনি হলেন খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ)| নিভৃত পল্লির এ মাদরাসার উন্নতিসাধনের রূপকার হলেন হযরত গাউছুল আজম (রাঃ), যিনি বলেছেন, আমি কাগতিয়া কামিল এম.এ মাদরাসাকে নিজের সন্তানের চেয়েও বেশি মুহাব্বত করি| তিনি আরো বলেছেন, আমি যা কিছু পেয়েছি কাগতিয়া মাদরাসার খেদমতের মাঝেই পেয়েছি| হাদীস শরীফে বর্ণিত হয়েছে, ইলম বা জ্ঞান হলো দুই ধরণের একটি এলমুল লেসান অপরটি এলমুল জেনান| এই দুই ধরণের এলমের ভান্ডার হলো কাগতিয়া মাদরাসা।

গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টা হতে চট্টগ্রাম রাউজান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার আল ফজল মুনিরী গাউছুল আজম (রা.) সম্মেলন কক্ষে কাগতিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে বক্তারা এইসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী| বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব ও গাজীপুর শামছাবাদ দরবার শরীফ এর পীর ছাহেব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মোহাম্মপুর গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ এজাহারুল হক, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর কোষাধ্যক্ষ ও ঢাকা নয়াটোলা মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ রেজাউল হক, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উত্তরা সাহেব আলী ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ জাফর সাদেক হাসান

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়|

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।