amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন, সভাপতি লিয়াকত, সম্পাদক জিয়াদ

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ১, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আদালত ভবনে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের কার্যনির্বাহী কমিটির মোট ৯টি পদের মধ্যে ৬টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে বাকি গুরুত্বপূর্ণ ৩টি পদে (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৩টি পদের প্রতিটিতে ২ জন করে মোট ৬ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু হামিদ জিয়াদ বিজয়ী হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন-
সহ-সভাপতি এডভোকেট জহুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল্লাহ,
অর্থ সম্পাদক এডভোকেট হামিদুল্লাহ, দপ্তর ও পাঠাগার সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ও
কার্য নির্বাহী সদস্য কুমার কিশোর রাসেল এবং ইফতেখার উদ্দিন সোহান।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় বলেন, আইন অঙ্গনে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে এবং দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে তারা নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। নির্বাচনকে কেন্দ্র করে দিনভর আদালত পাড়ায় আইনজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।