সবার আগে বাংলাদেশ, সবার জন্য চিকিৎসা’ স্লোগানকে সামনে রেখে সরকারি তিতুমীর কলেজে চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে কলেজ ছাত্রদল নেতা। কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও বর্তমান যুগ্ম আহ্বায়ক কাজী মো. শহিদুল ইসলামের উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সামগ্রী কলেজ চিকিৎসাকেন্দ্রে প্রদান করা হয়।
রবিবার (১১ অক্টোবর) তিতুমীর কলেজ ক্যাম্পাস চিকিৎসাকেন্দ্রে সাধারণ চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও রক্তচাপ পরিমাপের যন্ত্র (স্ফিগমোম্যানোমিটার), থার্মোমিটার, স্যালাইন, বিভিন্ন ওষুধ, সেনেটারী প্যাড, বায়োডিন, হেক্সাসোল, ওয়ান টাইম পট্টি, তুলো, গজসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তুলে দেন। কলেজ উপাধ্যক্ষ ও কলেজ সম্পাদকের উপস্থিতিতে কলেজের প্রাথমিক স্বাস্থ্যকর্মীর কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
ছাত্রদল নেতা কাজী শহিদুল ইসলাম বলেন, কলেজ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অর্থের অভাবে যেন কেউ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বর্তমান সরকার যেভাবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে ঠিক সেভাবে আমাদের এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারে কাজ করছি।
এছাড়াও, বিগত সময়ে জুলাই গণঅভ্যুত্থানে তিতুমীরের একমাত্র শহীদ মামুন মিয়ার পরিবারের পাশে থাকাসহ পরিবেশ রক্ষার্থে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন এই ছাত্রদল নেতা।

