amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ১২, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে অবস্থিত তৌহিদুল আনোয়ার হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১২ অক্টোবর (সোমবার) শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), খুলশী, চট্টগ্রামের আয়োজনে এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন। তৌহিদুল আনোয়ার হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুজাউদ্দিন জাফর উপস্থিত থেকে এই ফলজ চারা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মুমিনুল ইসলাম। চট্টগ্রাম এআরএস-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মনিরুজ্জামান (বাদল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তন রোধ, পরিবেশ রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে ফলজ বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। একই সাথে টেকসই পরিবেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীকে তাদের প্রাপ্ত চারাটির সঠিক উপায়ে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।