amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুরে হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) মাদ্রাসার ১৩তম বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ১৪, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর রাবারড্যাম সংলগ্ন হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) বালক-বালিকা মাদ্রাসা (হেফজখানা ও এতিমখানা)-এর ১৩তম বার্ষিক মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ি প্রদান) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তালেবের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা তারেকুল ইসলাম ও মাওলানা ইরফান মুহাম্মদ এর সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। বক্তাদের মধ্যে ছিলেন মুফতি মাহমুদুল হাসান, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা জুনায়েদ বিন জালাল, শেখ হুসাইন মোহাম্মদ শাহাজাহান, মাওলানা আক্তার হোসেন জিহাদী, মাওলানা কাসেম বাবুনগরী, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা সলিমউদ্দীন দৌলতপুরী, হাফেজ ওয়াহেদুল্লাহ, মাওলানা শফিউল আলম, মুফতি আহমদুল হক, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা কাউসার ও মাওলানা ইউনুস।

মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিফন ও সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরী। এছাড়াও উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন বাচ্চু, তারেক আজিজ, কুতুব উদ্দিন, আব্দুল্লাহ, ফয়েজ তালুকদার, ইলিয়াস তালুকদার, সোহেল উদ্দিন মুন্সী, আবু বক্কর, আলহাজ্ব আলমগীর, মোহাম্মদ ফারুক প্রমুখ।

বক্তারা সমাজে দ্বীনি শিক্ষার প্রসার এবং আদর্শ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হেফজখানা ও এতিমখানার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী কৃতী হাফেজ ছাত্রদের মাথায় সম্মানের পাগড়ি (দস্তারবন্দী) পরিয়ে দেওয়া হয়।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।