amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাইকে গুজব ছড়িয়ে ফটিকছড়ির নানুপুরে বিএনপির মোটরসাইকেলের মিছিলে নিষিদ্ধ আ’লীগের হামলা, আগুনে পুড়ে দিল ৩মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ২২, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির নানুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল মিছিলে মাইকে গুজব ছড়িয়ে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আ’লীগ, যুবলীগ নেতারা । এ সময় ৩টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় মো. হোসেন, আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি, বখতিয়ারসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রাম এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় নানুপুর বিএনপি শতাধিক নেতাকর্মী ৫০ টির উপর মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে নানুপুর থেকে বিনাজুরী হয়ে খিপাইত নগরের দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুজব ছড়িয়ে তাঁদের মিছিলে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা । পরে খবর পেয়ে সারা ফটিকছড়ির যুবদল ও অন্যানো অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে গিলে নিষিদ্ধ সংগঠন আ’লীগের নেতা-কর্মীরা পালিয়ে যায়।

তাঁদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মী করিমের নেতৃত্বে এ হামলা চালানো হয় । এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মারধর করা হয়। পাশাপাশি তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

নানুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মহিন উদ্দিন ইয়ামিনী, যুবদল নেতা আলী জহুর, নাছির উদ্দীন ও নজরুল জানান, ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে খিফায়েত নগর এলাকায় যাচ্ছিলাম । মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত আ’লীগ, যুবলীগের কর্মী করিম ও তার ভাই রহিমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়।

এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।