ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের প্রয়াত আইনজীবীদের স্মরণসভা ও স্মরণিকার প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ফটিকছড়ি আদালত ভবন সংলগ্ন অস্থায়ী বার ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হামিদ জিয়াদের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট ফরিদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল্লাহ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কুমার কিশোর রাসেল এবং অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন সোহান প্রমুখ।
সভায় আসন্ন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মূল স্মরণসভা ও প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি আদালতের সিনিয়র সিভিল জজ ছমি উদ্দীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বারের সকল আইনজীবী, মোহরা, আইনজীবী সহকারী ও অন্যান্যরা উপস্থিত থাকবেন।

