বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে যারা অস্বীকার করে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। ১৫ আগস্টে জাতির পিতাকে হত্যা করে তারা ভাবছিলো ইতিহাস মুছে দেবে বরং বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন পূরণ করছেন তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতে দুবাই উত্তর আমিরাত আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি।
শুক্রবার বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম। দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মইনুল হোসেন ও আজমান আওয়ামী লীগের সদস্য সচিব এম এ মুকিদের পরিচালনায় উক্ত মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২২৮ সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারা বাজার থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য,সাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুহিবুর রহমান মানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সেচ্ছা সেবক লীগের সাবেক সভাপতি সৈয়দ কামরুল হাসান,আমিরাত আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মুনির, আজমান আওয়ামী লীগের আহবায়ক নজরুল ইসলাম, দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের সভাপতি কাছা উদ্দীন কাছা, আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মহিবুল ইসলাম ও জনাব আজমল আলী, শারজাহের ব্যবসায়ি গোলাম রাব্বানী তালুকদার,শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, দুবাই আওয়ামী লীগের সহ-সভাপতি বাকারুল ইসলাম চৌধুরী শাহান, আমানুর রহমান আমান শান্ত, আওয়ামী লীগ নেতা জনাব আকল আলী, আওয়ামী লীগ নেতা হাজী আনোয়ারুল হক,আওয়ামী লীগ নেতা শামসুন্নুর নূর, কয়সল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান। আরও বক্তব্য রাখেন যথাক্রমেঃ শারজাহ আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল, আজমান আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা সালাহ উদ্দীন মধু,দুবাই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,খরফাক্কান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল,আজমান আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম রাসেল আহমেদ,যুগ্ম সদস্য সচিব এম আলী আসকর,জাবেল আলী আওয়ামী লীগের সভাপতি শাহ আলম সরকার,সাধারণ সম্পাদক জিবন কিবরিয়া হারুন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ,শারজাহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান আহমেদ,ছাত্রলীগ নেডা দেলোয়ার এইচ খান,ও আফরুজ আহমেদ,মোহাম্মদ শাহান,মোহাম্মদ নাসির,তাইজুর রহমান, আজমান আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য জনাব জাহাঙ্গীর আলম,তোফায়েল আহমেদ,মোহাম্মদ রুবেল,সাইফুর রহমান,প্রমুখ।
সভায় ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাত্রিতে জাতির পিতা সহ সকল শহিদানদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ক্বারী মাসুক মিয়া।

