amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় বর্ণাঢ্য নৌ র‍্যালি

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
অক্টোবর ৭, ২০২২ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইলিশের প্রধান প্রজনন উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭অক্টোবর) সকাল ১০ টায় ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকা থেকে দু’টি স্পিড বোর্ড ও ৮টি ট্রলারযোগে বর্ণাঢ্য এই নৌ র‌্যালি শুরু হয়।এরপর র‌্যালিটি সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে বর্ণাঢ্য এই নৌ র‌্যালিতে উপস্থিত ছিলেন, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, বরিশাল মৎস্য বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ আরো অনেকে। এছাড়াও নৌ র‌্যালিতে সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, মতৎস্যজীবী সংগঠন ও জেলেরা অংশ নেন।

র‍্যালীর আগে ঝালকাঠি পৌর মিনিপার্ক মোড়ে সুগন্ধার তীরে বেলুন উড়িয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

প্রজনন মৌসুম সফল করতে ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে। এ সময় ৮টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা ছাড়াও দেশে ইলিশ বিপনন, পরিবহন ও মৌজুদ নিষিদ্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ অভায়াশ্রম এলাকায় মা ইলিশ সংরক্ষণে এ কর্মসূচীর আয়োজন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।