amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে ভালোবাসি বললেন রোনালদো

অনলাইন ডেস্ক:
অক্টোবর ৮, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশেও ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক ভক্ত। সেটা হয়তো আমরা জানি, কিন্তু পাঁচবার ব্যালন ডি’অরজয়ী ফুটবলার কি জানেন? যদি বলি, জানেন। কী, কপালে অবিশ্বাসের ভাঁজ পড়ল! কথা কিন্তু সত্য। শুধু জানেন বললে ভুল হবে, রীতিমতো বাংলাদেশকে ভালোও বাসেন এই পর্তুগিজ তারকা।

আর্জেন্টিনার লিওনেল মেসি বাংলাদেশে এসেছেন, ফুটবলও খেলেছেন। কিন্তু রোনালদো তো কখনো আসেননি। তারপরও তিনি বাংলাদেশি ভক্তদের খোঁজ রাখেন। জানালেন বাংলাদেশি তরুণ রায়হান। রায়হানের পুরো নাম ইসমাইল হোসেন। কর্মসূত্রে থাকেন পর্তুগালের রাজধানী লিসবনে। সেখানকার নামকরা রেস্তোরাঁ স্তুপেন্দ বিচে শেফ হিসেবে কাজ করেন। গত ১৩ সেপ্টেম্বর সদলবল সেই রেস্তোরাঁয় খেতে এসেছিলেন রোনালদো। দলবল মানে সবান্ধব, সপরিবার। খেতে খেতে প্রিয় শিল্পীর গান শোনেন এই ফুটবলার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।