amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখতে বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক:
অক্টোবর ৮, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জাতিকে মেধাশূন্য হওয়ার হাত থেকে রক্ষা করতে রাত ১২টার পর ইন্টারনেট সেবা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীরা যাতে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করতে না পারে, সে জন্যই আমার এই পরামর্শ। তবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা করেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে। প্রযুক্তির মাধ্যমে চলা মিথ্যাচার ও অপপ্রচার নিয়ন্ত্রণে না থাকলে দেশে সুস্থ জীবনযাপন করা খুব কঠিন হবে।

তিনি বলেন, এটা জাতির জন্য এলার্মিং যে, আমরা লেখাপড়া রেখে মোবাইলে মনোনিবেশ করছি। আমার মনে হয় ভবিষ্যতে জাতি মেধাশূন্য হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানো প্রয়োজন। গবেষণা না থাকলে মেধার সংকট দেখা দেবে।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করে দিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, পৃথীবির প্রায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় পার্টটাইম চাকরির সুযোগ আছে। এটা আমাদের দেশেও সম্ভব। ছাত্রদের হাতে যদি একটা পার্টটাইম কাজ থাকে তবে তাদের লেখাপড়া করতে সমস্যা হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।