amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৪ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে স্পন্সর পেলো নবী-রশিদরা

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১৪, ২০২২ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের নতুন শাসনের উপর নিষেধাজ্ঞার কারণে ২০২১ সালের জুলাই থেকে বার্ষিক তহবিলের অংশ হিসাবে আইসিসি থেকে একটি টাকাও পায়নি তারা। এমনকি ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ,গত এশিয়া কাপ, ৪ টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছেন একদম স্পনসর ছাড়া। মাঝে মাঝে টুকরো টুকরো স্পন্সর পেয়ে খেলে যাচ্ছিল তাঁরা,অনেকই জানেন বাংলাদেশের সিরিজে সাকিবের কোম্পানি স্পনসর করেছিল। নবি, রাশিদদের সহযোগিতায় চলছিল তাদের বোর্ড। নিজের দেশেও খেলতে পারে না তাঁরা, ভারত, আরব আমিরাতের মাঠে খেলতে হয়। এবার বিশ্বকাপটাও স্পনসর ছাড়া খেলতে যাচ্ছিল, বেশ কয়েকদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন গণমাধ্যম ও সোসাল মিডিয়ায় ভক্তদের হাহাকার ও আফগানিস্তান টিমের জন্য ভক্তদের স্পনসরের নিবেদন দেখে শেষ মুহুর্তে SUPER COLA নামে এই লোকাল প্রতিষ্ঠানটি স্পন্সর হিসেবে চুক্তি করেন এসিবির সাথে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার একাউন্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতো কিছুর পরেও এই আফগানিস্তান দলটা কত আত্মবিশ্বাস ও আগ্রহের সাথে মাঠে খেলে যাচ্ছে। এবং ক্রিকেটেও কত উন্নতি করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।